ঢাকা নিউজ

কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঢাকা নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে।

গতকাল রাত আনুমানিক সন্ধ্যা ৭টার পর কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর বর্বর হামলা চালায়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে নির্মমভাবে আঘাত করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা এক বিবৃতিতে জানায়, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং একজন সাহসী সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে পরিচালিত সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা। দীর্ঘদিন ধরে সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একটি কুচক্রী মহল ক্ষুব্ধ হয়ে এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।

সংগঠনটি আরও উল্লেখ করে, একজন কর্মরত সাংবাদিকের ওপর প্রকাশ্যে এ ধরনের হামলা শুধু ব্যক্তি ফরহাদ হোসেন রাজের ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের হামলা প্রমাণ করে যে সন্ত্রাসীরা এখন সত্য ও ন্যায়ের কণ্ঠরোধে মরিয়া হয়ে উঠেছে।

ঘটনার পর পুলিশ একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেও হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক সমাজের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসী, মদদদাতা ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে এবং এর দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই বহন করতে হবে বলে বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা আহত সাংবাদিক ফরহাদ হোসেন রাজের দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬

কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ