ঢাকা নিউজ

একসঙ্গে মদপান শেষে বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ

ছবি : সংগৃহীত

বগুড়ায় মদপানের পর এক বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। রোববার রাতে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এবং নির্যাতনের শিকার ওই তরুণী সোমবার সকালে সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন—বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার মো. কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার বাঁধন পাইকার (১৯) ও উত্তর কাটনারপাড়া এলাকার মো. রকি (১৯)।

পুলিশ ও মামলা সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে ওই তরুণী মহানগরীর পুলিশ প্লাজার ‘লাক জোন’ নামক দোকানে গেলে সেখানে আগে থেকেই কাওসার, বাঁধন, সাদিকসহ অপর একজন উপস্থিত ছিলেন। তারা সবাই মিলে মদপানের পরিকল্পনা করে একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন। এরপর রাত সোয়া ১০টার দিকে ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশান ঘাট রাস্তার পাশে একটি নির্মাণাধীন বাড়িতে যান এবং সেখানে রনি নামের আরেক যুবক তাদের সঙ্গে যোগ দেন।

মদপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরবর্তীতে অভিযুক্ত বাঁধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় শিববাটির বিগবাজার এলাকায় পৌঁছালে তরুণী চিৎকার করে পথচারীদের সহযোগিতা চান। এ সময় বাঁধন পালিয়ে যায় এবং খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ এসে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ধর্ষণের শিকার ওই তরুণী সোমবার সকালে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

একসঙ্গে মদপান শেষে বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ