নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মনির হোসেন হিরু নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় ক্ষুব্ধ জনতা। শুক্রবার রাতে ফতুল্লার বক্তাবলী আনন্দবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শুক্রবার বিকেলে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটলেও ভুক্তভোগী শিশুর মা প্রাথমিকভাবে বিষয়টি কাউকে বুঝতে দেননি। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে পুলিশ শিশুটিকে তাদের হেফাজতে নেয়। ধর্ষণচেষ্টার এই খবরটি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত মনির হোসেন হিরু (২২) ও সোহেলের (২১) বাড়িতে তল্লাশি চালিয়ে হিরুকে ধরে এনে গণপিটুনি দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহাবুব আলম জানান, নারী পুলিশ দিয়ে ভুক্তভোগী শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে দুজনের মধ্যে একজন তাকে ধর্ষণের চেষ্টা করেছে বলে জানায়; তবে বিষয়টি চিকিৎসার মাধ্যমে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, আপাতত শিশুর অভিভাবকের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং গণপিটুনির শিকার যুবককে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন