ঢাকা নিউজ

হজে ঝগড়া-বিবাদ নয় ইবাদতে মন দিন

হজে ঝগড়া-বিবাদ নয় ইবাদতে মন দিন
ছবি : সংগৃহীত

হজকে ঘিরে পারস্পরিক ঝগড়া-বিবাদ, অনর্থক বিতর্ক ও বিশৃঙ্খলা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান। শুক্রবার (২২ মে) জুমার খুতবায় তিনি হজযাত্রীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং নবী করিম (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে একনিষ্ঠভাবে ইবাদতে মনোযোগী হওয়ার তাগিদ দেন।

খুতবায় শায়খ আল-বুয়াইজান হজের আবশ্যকীয় বিষয় এবং নিষিদ্ধ কাজগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, হজের এই পবিত্র সফরে একজন মুসলমানকে নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সোপর্দ করতে হবে এবং দুনিয়াবি বিতর্ক, ঝগড়া কিংবা অনর্থক আলাপচারিতা যেন এই মহান ইবাদতের একাগ্রতা ও পবিত্রতা নষ্ট না করে।

সরকারি নির্দেশনার বিষয়ে মসজিদে নববীর ইমাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া হজের নিয়মকানুন ও শৃঙ্খলা মেনে চলা প্রত্যেক হজযাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষের জানমাল রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশৃঙ্খলা প্রতিরোধের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি হজযাত্রীদের ধৈর্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখারও আহ্বান জানান।

খুতবার শেষাংশে শায়খ আল-বুয়াইজান জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব ও ফজিলত তুলে ধরেন। তিনি এসব দিনকে অত্যন্ত বরকতময় উল্লেখ করে বেশি বেশি নামাজ, রোজা, দান-সদকা ও জিকির করার আহ্বান জানান এবং মুসলিম উম্মাহকে এই সময়গুলোকে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬

হজে ঝগড়া-বিবাদ নয় ইবাদতে মন দিন

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ