চীনের উত্তরের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সের পাশে স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে এবং এখন পর্যন্ত ১০০ জনের বেশি আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খনির কর্মকর্তাদের ইতিমধ্যেই আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় এই বিস্ফোরণ ঘটেছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ছয়টি উদ্ধার দল থেকে ৩৪৫ জন কর্মী পাঠিয়েছে। শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত এবং অতীতেও সেখানে খনি দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন