ঢাকা নিউজ

পটিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় চলন্ত বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাদের আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহতরা হলেন— পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে মো. তাজলিম (১৭) এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। এ ঘটনায় আহত জয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পটিয়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকা পার হওয়ার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘হানিফ এন্টারপ্রাইজ’-এর একটি বেপরোয়া গতির বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান।

পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি আটকে করে পুলিশে দেয়। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬

পটিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের পটিয়ায় চলন্ত বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাদের আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহতরা হলেন— পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে মো. তাজলিম (১৭) এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। এ ঘটনায় আহত জয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পটিয়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকা পার হওয়ার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘হানিফ এন্টারপ্রাইজ’-এর একটি বেপরোয়া গতির বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান।

পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি আটকে করে পুলিশে দেয়। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ