প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে অনেক বছর পর এবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী পালন করা হতে যাচ্ছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।
সফরের শুরুতেই দুপুর ১২টায় ত্রিশালে একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বেলা ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন তিনি। তিন দিনব্যাপী আয়োজিত এই নজরুল জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছে এবং একই মাঠের নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
এরপর বিকেল বেলা ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংগঠনিক এই বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন