কান চলচ্চিত্র উৎসবে নিজের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ডায়মন্ড’ নিয়ে হাজির হয়ে জন্মভূমি কিউবার রাজনৈতিক সংকট, নিপীড়ন ও ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক অ্যান্ডি গার্সিয়া। ৭০ বছর বয়সি এই কিউবান বংশোদ্ভূত তারকা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কিউবার সাধারণ মানুষ বর্তমান একনায়কতান্ত্রিক শাসন থেকে মুক্তি পেতে উন্মুখ হয়ে আছে।
সামরিক হস্তক্ষেপের পক্ষে নিজের জোরালো মত তুলে ধরে গার্সিয়া বলেন, কেউ যুদ্ধ না চাইলেও বছরের পর বছর ধরে চলা চরম নিপীড়ন কোনো সমাধান হতে পারে না। তার দাবি, কিউবার সরকারকে বাদ দিয়ে ওখানকার সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে ৯০ শতাংশ মানুষই একবাক্যে বলবে যেন আমেরিকা, ফ্রান্স বা অন্য কোনো দেশ এসে আক্রমণ করে হলেও তাদের এই শাসকদের হাত থেকে মুক্ত করে।
বর্তমানে কিউবা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক ও জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেল অবরোধ আরোপের পর আরও ঘনীভূত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিউবার তরুণ প্রজন্মের অনেকেই রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা থাকা সত্ত্বেও ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ হিসেবে ব্যক্তিগত আলাপচারিতায় মার্কিন হস্তক্ষেপের পক্ষে মত দিয়েছেন; তবে ১৯৬২ সালের পরমাণু সংকট পেরিয়ে আসা প্রবীণ কিউবানরা এই সামরিক হুমকিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন।
শৈশবেই কিউবা ছেড়ে লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠা অ্যান্ডি গার্সিয়ার পরিচালিত তৃতীয় চলচ্চিত্র ‘ডায়মন্ড’ মূলত তার এই পালক-শহরের প্রতি এক ধরনের ‘প্রেমপত্র’, যার মূল চরিত্রে তিনি নিজেই অভিনয় করেছেন। ‘জো ডায়মন্ড’ নামের এক মদ্যপ এবং অতীত আঁকড়ে থাকা প্রাইভেট ডিটেকটিভের এক বিলিয়নিয়ারের রহস্যময় মৃত্যুর তদন্তকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিনেমায় আরও অভিনয় করেছেন বিল মারে, ডাস্টিন হফম্যান, ব্রেন্ডন ফ্রেজার, রোজমেরি ডিউইট এবং ভিকি ক্রিপসের মতো হলিউডের একঝাঁক তারকা।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন