কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি ঘরোয়া গানের আসরে স্থানীয় সংসদ সদস্যের টাকা ছিটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। রোববার দিনভর কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের এই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এর আগে শনিবার রাত ১টার দিকে সংসদ সদস্য জসিম উদ্দিন নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি গানের আসরের লাইভ প্রচার করেন। ১৫ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, 'লা ইলাহা ইল্লাল্লাহ' নামের একটি ইসলামি গানের মিউজিকের সঙ্গে সবাই হাততালি দিচ্ছেন এবং সংসদ সদস্য জসিম উদ্দিন শিল্পীদের ওপরে টাকা ছিটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামের মালদ্বীপ প্রবাসী রাহাত হোসেনের বাড়িতে এই ঘরোয়া গানের আসরের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে গান উপভোগ করার একপর্যায়ে ভালো লাগার মূহুর্তে তিনি গায়কের ওপর টাকা ছিটিয়ে দেন এবং সুরের মূর্ছনায় তালি দিয়ে সুর মিলান। একজন আইন প্রণেতার এমন আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে জোর আলোচনা চলছে।
বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা নেতিবাচক মন্তব্য করেছেন। দেশের একজন আইন প্রণেতা হিসেবে এভাবে গানের আসরে টাকা ছিটানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন কেউ কেউ। তবে এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন