মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে। যদিও এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, লেবানন ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিত করেছে তেহরান।
স্থানীয় সময় সোমবার (১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা দ্রুত গতিতে চলতে রয়েছে।’
এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, ইসরাইল তাদের সেনাদের লেবাননের আরও ভেতরে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়ার পর তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিত করেছে। তবে পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যে আলোচনা স্থগিত করেছে, সে বিষয়ে ওয়াশিংটনকে অফিশিয়ালি কোনো তথ্য জানানো হয়নি।
তিনি এনবিসি নিউজকে বলেন, ‘তারা আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।’ ট্রাম্প আরও বলেন, দুই পক্ষের মধ্যে কিছু সময় নীরবতা থাকলেও তার কোনো আপত্তি নেই এবং তিনি এর জন্য অপেক্ষা করতে প্রস্তুত। তার ভাষায়, ‘সত্যি বলতে আমরা হয়তো অনেক বেশি কথা বলছি। আমার মনে হয় কিছু সময় নীরব থাকা ভালো হবে, আর সেটা দীর্ঘ সময়ের জন্যও হতে পারে।’
এদিকে আলোচনায় সাময়িক বিরতি এলেও যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো ধরনের সামরিক হামলা চালাবে না বলে আশ্বস্ত করেন ট্রাম্প। তবে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ কঠোরভাবে বহাল থাকবে।
অন্যদিকে সিএনবিসিকে দেওয়া এক পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা পুরোপুরি শেষ হয়ে গেলেও তিনি তা নিয়ে উদ্বিগ্ন নন। তিনি বলেন, ‘আলোচনা শেষ হয়ে গেলে আমার কিছু যায় আসে না। সত্যি বলতে, এতে আমি একেবারেই চিন্তিত নই।’
তবে এই সাক্ষাৎকারগুলোর খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে এই বার্তা দেন যে, ইরানের সঙ্গে আলোচনা এখনো পুরোদমে অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন