ঢাকা নিউজ

শান্তি আলোচনা বন্ধের হুমকি গালিবাফের

শান্তি আলোচনা বন্ধের হুমকি গালিবাফের
ছবি : সংগৃহীত

লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা বন্ধের হুমকি দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার (২ জুন) লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি’র সঙ্গে এক ফোনালাপে গালিবাফ এ কথা বলেন।

মোহাম্মদ বাঘের গালিবাফ বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন। ফোনালাপে তিনি বলেন, ইরান ও লেবাননের সম্পর্ক অবিচ্ছেদ্য এবং তাদের জীবন একসূত্রে গাঁথা। তিনি আরও স্পষ্ট করে বলেন, "ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের জন্য যেকোনো চুক্তির অংশ হিসেবে সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে, বিশেষ করে লেবাননে।"

গালিবাফ জানান, গত দুই দিন ধরে ইরান লেবাননের ওপর ইসরাইলি হামলা বন্ধ করার জন্য গুরুত্বসহকারে কাজ করছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি এসব অপরাধমূলক হামলা অব্যাহত থাকে, তাহলে আমরা শুধু আলোচনা প্রক্রিয়া বন্ধই করব না, বরং সরাসরি জায়নবাদী শাসনের (ইসরাইল) বিরুদ্ধে অবস্থান নেব।"

অন্যদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এই সংকটময় সময়ে লেবাননে ইসরাইলি হামলা বন্ধে ইরানের প্রচেষ্টার জন্য তেহরানকে ধন্যবাদ জানান এবং এই ইতিবাচক ভূমিকা লেবানন কখনো ভুলবে না বলে উল্লেখ করেন।

লেবাননের কর্মকর্তাদের মতে, সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা আরও বেড়েছে, যার ফলে বহু মানুষ হতাহত এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান বরাবরই এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আসছে এবং এতে যুক্তরাষ্ট্রকেও সহযোগী হিসেবে দায়ী করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

শান্তি আলোচনা বন্ধের হুমকি গালিবাফের

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ