ঢাকা নিউজ

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২৩

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২৩
ছবি : সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতভর চালানো এ হামলায় বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে সাম্প্রতিক এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং শান্তি আলোচনার ক্ষীণ সম্ভাবনাকেও অনিশ্চিত করে দিয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন যে, রাশিয়া আরও বড় ধরনের প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত রাশিয়া দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৬৫৬টি ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করলেও ৫৪টি ড্রোন ও ৩৩টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এই হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে। সেখানে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে এবং আহত হয়েছেন আরও ৪২ জন।

অন্যদিকে রাজধানী কিয়েভে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শহরের মেয়র ভিতালি ক্লিচকো। তিনি জানান, সেখানে হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছেন। কিয়েভে বিমান হামলার সতর্কসংকেত বাজানোর পর রাতভর একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং হামলার আতঙ্কে অনেক বাসিন্দা ব্যাগ ও কম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মেট্রো স্টেশনগুলোতে ছুটে যান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২৩

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ