দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৫টায় কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর টাউন হল মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
সমাবেশে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, সরকার বারবার বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। এর ফলে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বৃদ্ধি পাবে, যার শিকার হবে সীমিত আয়ের সাধারণ মানুষ। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার এবং জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
অন্যথায় জনদুর্ভোগ সৃষ্টিকারী এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমানের পরিচালনায় সমাবেশে দলটির নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিনসহ মহানগর ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন