ঢাকা নিউজ

পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে

সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় একটি নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই আংশিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু এবং সাধারণ সম্পাদক করা হয়েছে কালের কন্ঠ ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসানকে।গঠিত এই কমিটিতে সহসভাপতি পদে খবরের কাগজ প্রতিনিধি মো: জাহাঙ্গীর হোসেন ও সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু এবং কোষাধ্যক্ষ পদে নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ্ খান দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া সদস্য হিসেবে যুক্ত হয়েছেন করতোয়া প্রতিনিধি এস এম ফজলুর রহমান, ইত্তেফাক প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু এবং সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা।প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী খুব শীঘ্রই ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নতুন কমিটির সভাপতি আব্দুল মান্নান টিপু।

পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে