শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সুজানগর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা। আজ বৃহস্পতিবার ১৫ অক্টোবর সুজানগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কনক কুমার দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি সিনিয়র সহকারি পুলিশ সুপার সুজানগর, বেড়া সার্কেল। বিশেষ অতিথি ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজানগর থানা সুজানগর।
প্রধান অতিথি সিনিয়র সহকারি পুলিশ সুপার সুজানগর, বেড়া সার্কেল বলেন, ব্রিফিং প্যারেডে প্রধান আলোচনায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। দায়িত্ব পালনে অবহেলার সুযোগ নেই শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি বাহিনীর সদস্য-সদস্যাকে সর্বোচ্চ সতর্কতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
সুজানগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য উৎসব। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সহযোগিতায় এ উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা প্রস্তুত রয়েছেন। তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে বাহিনীর সদস্য-সদস্যাদের সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের মাধ্যমে উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। এ ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি কিংবা বিশৃঙ্খলা যাতে উৎসবের আনন্দকে ম্লান করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। ব্রিফিং প্যারেডে সুজানগর উপজেলা আনসার ও ভিডিপির ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, পৌর ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, সহকারী আনসার প্লাটুন কমান্ডারসহ সংশ্লিষ্ট সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপে দায়িত্ব পালনের সময় শৃঙ্খলা বজায় রাখা, সতর্ক অবস্থানে থাকা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন