ঢাকা নিউজ

সাহসী ও বিচক্ষণ ইসরাইল জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়: ডোনাল্ড ট্রাম্প

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে আমেরিকার অত্যন্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মিত্র হিসেবে অভিহিত করে তাদের সাহসিকতা ও বিচক্ষণতার প্রশংসা করেছেন। রোববার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি ইসরাইলকে সাহসী, নির্ভীক এবং অনুগত রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। এই বার্তায় তিনি উল্লেখ করেন যে, ইসরাইল জানে কীভাবে সর্বস্ব দিয়ে লড়াই করতে হয় এবং প্রতিকূল পরিস্থিতিতে বিজয় ছিনিয়ে আনতে হয়।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে ইউরোপীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, যুদ্ধের এই কঠিন সময়ে অনেক দেশ পিছু হটে তাদের আসল রূপ দেখালেও ইসরাইল তার উল্টোটা প্রমাণ করেছে। যারা ইসরাইলকে পছন্দ করেন না, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, পছন্দ-অপছন্দ ছাপিয়ে ইসরাইল নিজেকে যুক্তরাষ্ট্রের এক অনন্য ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ইউরোপের দেশগুলো ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অন্য মিত্ররা যখন পিছুটান দিচ্ছে, তখন ইসরাইল যুদ্ধের ময়দানে অবিচল থেকে তাদের শক্তি ও সক্ষমতার পরিচয় দিচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সাহসী ও বিচক্ষণ ইসরাইল জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে আমেরিকার অত্যন্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মিত্র হিসেবে অভিহিত করে তাদের সাহসিকতা ও বিচক্ষণতার প্রশংসা করেছেন। রোববার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি ইসরাইলকে সাহসী, নির্ভীক এবং অনুগত রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। এই বার্তায় তিনি উল্লেখ করেন যে, ইসরাইল জানে কীভাবে সর্বস্ব দিয়ে লড়াই করতে হয় এবং প্রতিকূল পরিস্থিতিতে বিজয় ছিনিয়ে আনতে হয়।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে ইউরোপীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, যুদ্ধের এই কঠিন সময়ে অনেক দেশ পিছু হটে তাদের আসল রূপ দেখালেও ইসরাইল তার উল্টোটা প্রমাণ করেছে। যারা ইসরাইলকে পছন্দ করেন না, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, পছন্দ-অপছন্দ ছাপিয়ে ইসরাইল নিজেকে যুক্তরাষ্ট্রের এক অনন্য ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ইউরোপের দেশগুলো ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অন্য মিত্ররা যখন পিছুটান দিচ্ছে, তখন ইসরাইল যুদ্ধের ময়দানে অবিচল থেকে তাদের শক্তি ও সক্ষমতার পরিচয় দিচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ