কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা পাহাড়ের ভেতরে মরদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধারকৃতরা হলেন— আমিনুল ইসলাম রবি (১৯), মুজিবুর রহমান (৩৮) এবং নুর বশর (২০)। নিহতরা সবাই স্থানীয় বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।
নিহত আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিনের তথ্যমতে, সকালে এলাকার কিছু লোক উত্তর শীলখালীর পূর্ব পাড়া পাহাড়ে কাজ করতে গেলে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃতদেহ শনাক্ত করেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকায় এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহগুলো উদ্ধার করেন। পুলিশের পক্ষ থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন