ঢাকা নিউজ

টেন্ডার নিয়ে হুমকির জের: ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

ছবি : সংগৃহীত

রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে (৫০) ডিউটি শেষে বাসায় ফেরার পথে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বনানী থানা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ডা. আহমেদ হোসেনকে বেশ কিছুদিন ধরে বিদেশি নম্বর থেকে হাসপাতালের টেন্ডার দেওয়ার জন্য একটি চক্র হুমকি দিয়ে আসছিল। আজ কাজ শেষে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে দুজন যুবক তাকে লক্ষ্য করে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বনানী থানা পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাসপাতালের টেন্ডার সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

টেন্ডার নিয়ে হুমকির জের: ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে (৫০) ডিউটি শেষে বাসায় ফেরার পথে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বনানী থানা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ডা. আহমেদ হোসেনকে বেশ কিছুদিন ধরে বিদেশি নম্বর থেকে হাসপাতালের টেন্ডার দেওয়ার জন্য একটি চক্র হুমকি দিয়ে আসছিল। আজ কাজ শেষে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে দুজন যুবক তাকে লক্ষ্য করে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বনানী থানা পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাসপাতালের টেন্ডার সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ