নোয়াখালী সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেলসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিনউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা রাশেদ, ভাউচার গাড়ির চালক নাছির উদ্দিন, শিহাব উদ্দিন ও মাকসুদ। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধারের পাশাপাশি একটি লাল রঙের ভাউচার গাড়িও জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসির তত্ত্বাবধানে এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থান করছিল। এ সময় তারা গোপন সংবাদ পায় যে, চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে ওই অয়েল স্টোরে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে ওই চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিনউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন