ঢাকা নিউজ

২-৩ বছরের মধ্যে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন, পূর্ণ মনিটরিংয়ে শিক্ষকরা

ছবি : সংগৃহীত

নতুন শিক্ষা কারিকুলামে কোনো ভেদাভেদ থাকবে না এবং এতে সমান্তরাল মান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি জানান, এই কারিকুলাম উন্নয়নে নতুনভাবে কাজ চলছে এবং আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।

শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে আরও উন্নত মান নিশ্চিত করার চেষ্টা চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থায় বিশেষ পরিবর্তন আনা হবে। নতুন নীতিমালা অনুযায়ী, পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া কেউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারবেন না।

ববি হাজ্জাজ আরও জানান, দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১ লাখ ২০ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নীতিমালা তৈরির কাজ ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে। এই প্রক্রিয়ায় শিক্ষার মান উন্নয়ন করা হবে এবং শিক্ষকদের পূর্ণ মনিটরিংয়ের আওতায় আনা হবে।

এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে আয়োজিত ‘৭১-এর মহান স্বাধীনতা ও ২৪-এর জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

২-৩ বছরের মধ্যে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন, পূর্ণ মনিটরিংয়ে শিক্ষকরা

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

নতুন শিক্ষা কারিকুলামে কোনো ভেদাভেদ থাকবে না এবং এতে সমান্তরাল মান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি জানান, এই কারিকুলাম উন্নয়নে নতুনভাবে কাজ চলছে এবং আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।

শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে আরও উন্নত মান নিশ্চিত করার চেষ্টা চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থায় বিশেষ পরিবর্তন আনা হবে। নতুন নীতিমালা অনুযায়ী, পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া কেউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারবেন না।

ববি হাজ্জাজ আরও জানান, দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১ লাখ ২০ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নীতিমালা তৈরির কাজ ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে। এই প্রক্রিয়ায় শিক্ষার মান উন্নয়ন করা হবে এবং শিক্ষকদের পূর্ণ মনিটরিংয়ের আওতায় আনা হবে।

এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে আয়োজিত ‘৭১-এর মহান স্বাধীনতা ও ২৪-এর জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ