যশোরের শার্শা উপজেলার উলাশীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এখন সাজ সাজ রব এবং উৎসবের আমেজ বিরাজ করছে। পুরো এলাকায় দলীয় পতাকা উত্তোলন, দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ এবং রং-তুলির কাজের মাধ্যমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যশোর-বেনাপোল মহাসড়ক থেকে উলাশী খালপাড় পর্যন্ত পুরো এলাকা এখন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।
আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এই খালটি স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত, যা ১৯৭৬ সালের ১ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে উদ্বোধন করেছিলেন। দীর্ঘ অর্ধশতাব্দী পর তাঁরই ছেলে প্রধানমন্ত্রী হিসেবে এই খালের পুনর্জাগরণ কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে ইতোমধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী আল ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পানিসম্পদ সচিব এ কে এম শাহাবুদ্দিন এলাকা পরিদর্শন করেছেন। এছাড়া শার্শা-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়মিত প্রস্তুতি তদারকি করছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ ইতোমধ্যে এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল, সড়কপথ ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, এই খালটি শুধু পানি নিষ্কাশনের পথ নয়, বরং কৃষি ও মৎস্য অর্থনীতির প্রাণ। খালটি পুনঃখনন করা হলে পুরো অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন