ঢাকা নিউজ

কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ: নিহত ১৪

ছবি : সংগৃহীত

কলম্বিয়ার কাজিবিও এলাকায় প্যান-আমেরিকান মহাসড়কে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার কাউকা অঞ্চলের এল টুনেল এলাকায় এই ভয়াবহ হামলাটি ঘটে। কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

গভর্নর জানান, এই হামলায় ১৪ জন নিহত হওয়ার পাশাপাশি আরও অন্তত ৩৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তিনি এই ঘটনাকে ‘বেসামরিক জনগণের ওপর নির্বিচার হামলা’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। বিস্ফোরণস্থল থেকে পাওয়া ভিডিও চিত্রে মহাসড়কের ওপর বিধ্বস্ত যানবাহন ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই হামলার জন্য ‘ইভান মোরদিস্কো’র নেটওয়ার্ক এবং ‘জাইমে মার্টিনেজ’ নামক গোষ্ঠীকে দায়ী করেছে সেনাবাহিনী। কাউকা ছাড়াও এল তাম্বো, কালোতো এবং মিরান্ডাসহ আরও বেশ কিছু এলাকায় সহিংসতার খবর পাওয়া গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার কড়া সমালোচনা করে হামলাকারীদের ‘সন্ত্রাসী ও মাদক পাচারকারী’ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, ভায়ে দেল কাউকা অঞ্চলের গভর্নর ফ্রান্সিসকা তোরো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি ভিত্তিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

গভর্নর গুজমান সরকারের কাছে সন্ত্রাসবাদ মোকাবিলায় আরও দৃঢ় ও ধারাবাহিক পদক্ষেপের দাবি তুলেছেন। তিনি স্পষ্ট করেছেন যে কাউকা অঞ্চল একা এই ভয়াবহ পরিস্থিতি ও বর্বরতা মোকাবিলা করতে সক্ষম নয়, তাই জাতীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ এখন সময়ের দাবি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ: নিহত ১৪

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ