যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে সিক্রেট সার্ভিসের এক নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, হামলা ঠেকাতে গিয়ে ইউনিফর্মধারী ওই অফিসার গুলিবিদ্ধ হন, তবে বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
আহত সিক্রেট সার্ভিস এজেন্টকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীর পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী এক যুবক, যিনি নিজেও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অনুষ্ঠান চলাকালীন হঠাৎ হোটেলের বলরুমের কাছে বিকট শব্দ ও গুলিবর্ষণের ঘটনায় উপস্থিত অতিথিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সিক্রেট সার্ভিস এজেন্টরা ত্বরিত পদক্ষেপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অনুষ্ঠানস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয়।
মার্কিন সিক্রেট সার্ভিস এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ওয়াশিংটন হিলটন হোটেলের নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য ও হামলার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন