হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার চেষ্টার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী কোল টমাস অ্যালেনের সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে আসা এই হামলাকারীকে আটকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন। চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই হামলার নেপথ্যে কোনো রাজনৈতিক যোগসাজশ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে তা নাকচ করে দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই হামলার লক্ষ্য সম্ভবত তিনি নিজেই ছিলেন। তবে প্রাথমিক তদন্ত ও পরিস্থিতির ওপর ভিত্তি করে তার ধারণা, এই হামলার পেছনে বড় কোনো গোষ্ঠী বা বিদেশি শক্তির হাত নেই। হামলাকারী কোল টমাস অ্যালেন একাই এই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন বলে মনে করেন ট্রাম্প এবং তাকে একজন ‘একক সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
উল্লেখ্য যে, শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলের বাইরে গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। আইনশৃঙ্খলা বাহিনীর দুই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, হামলাকারীকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও প্রেসিডেন্ট অক্ষত আছেন এবং বর্তমানে পুরো এলাকা কড়া নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন