ঢাকা নিউজ

ইউএনওর ওপর হামলা: ২৫ নামসহ আসামি কয়েকশ

ইউএনওর ওপর হামলা: ২৫ নামসহ আসামি কয়েকশ
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। এই ঘটনায় শনিবার রাতে ২৫ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শনিবার দুপুরে ভাউলাগঞ্জ এলাকার মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলে ইউএনও সেখানে উপস্থিত হন। তিনি কাগজপত্রবিহীন চালকদের লাইনের বাইরে যাওয়ার নির্দেশ দেন এবং দুইজনকে আর্থিক জরিমানা করেন। এরপরই উত্তেজিত একদল লোক হঠাৎ মিছিল নিয়ে ইউএনও ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ইউএনওর দেহরক্ষী তৈবুলের ওপর চড়াও হয়ে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও নিকটস্থ একটি বাড়িতে আশ্রয় নেন এবং পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। বর্তমানে আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনটিতে সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

ইউএনওর ওপর হামলা: ২৫ নামসহ আসামি কয়েকশ

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ