ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সি বা রাষ্ট্রপতির দায়িত্ব পালনকে একটি ‘বিপজ্জনক পেশা’ হিসেবে অভিহিত করেছেন। শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার চেষ্টার পর ব্রিফিং রুমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। সিএনএন-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিজের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প রসিকতা করে বলেন, “প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক হতে পারে তা যদি আগে জানতাম, তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না।” তবে দ্রুতই সিরিয়াস ভঙ্গিতে তিনি যোগ করেন যে, বিপদ এই কাজেরই অংশ এবং তিনি দেশের সেবা করতে পেরে গর্বিত। তার মতে, বর্তমান প্রেক্ষাপটে এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা হতে পারে না।
অনুষ্ঠান চলাকালীন ওয়াশিংটন হিলটন হোটেলে গুলির শব্দ শোনা গেলে সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ট্রাম্প জানান, আটককৃত সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং সে একজন ‘সম্ভাব্য হত্যাকারী’ হতে পারত। তিনি এই সংকটময় মুহূর্তে সিক্রেট সার্ভিসের সদস্যদের সাহসিকতার উচ্চ প্রশংসা করেন।
উল্লেখ্য, এই ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, তিনি এসব হুমকিতে ভীত নন এবং তার প্রশাসনিক কাজ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। বর্তমানে পুরো এলাকা কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা রয়েছে এবং হামলার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন