ঢাকা নিউজ

পঞ্চগড়ে চা-বাগানে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে সারওয়ারদ্দী নামে ২১ বছর বয়সী এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সারওয়ারদ্দী ওই এলাকার আবু সামাদের ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনার সময় সারওয়ারদ্দীর সঙ্গে থাকা আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত মোস্তফা ও জাহেরুল ইসলামকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে বাগানে চা-পাতা সংগ্রহের কাজ করছিলেন একদল শ্রমিক। হঠাৎ তীব্র বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক লুটিয়ে পড়েন। অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথেই সারওয়ারদ্দীর মৃত্যু হয়। ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে চা-বাগানে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে সারওয়ারদ্দী নামে ২১ বছর বয়সী এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সারওয়ারদ্দী ওই এলাকার আবু সামাদের ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনার সময় সারওয়ারদ্দীর সঙ্গে থাকা আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত মোস্তফা ও জাহেরুল ইসলামকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে বাগানে চা-পাতা সংগ্রহের কাজ করছিলেন একদল শ্রমিক। হঠাৎ তীব্র বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক লুটিয়ে পড়েন। অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথেই সারওয়ারদ্দীর মৃত্যু হয়। ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ