পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জানিয়েছেন, পাহাড়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ নির্দেশনা ও সুনজর রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী স্বীকার করেন যে, রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় অবকাঠামো, চিকিৎসক, নার্স ও আধুনিক যন্ত্রপাতির কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, সরকার এসব সমস্যা সমাধানে আন্তরিক এবং পর্যায়ক্রমে সব সংকট কাটিয়ে ওঠা হবে। পাহাড়ের স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত এবং রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসুন বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. শাম্মি চাকমা এবং সঞ্চালনা করেন রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান। নবনির্মিত এই ভবনের ফলে স্থানীয়দের উন্নত চিকিৎসাসেবা পাওয়া আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন