সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নিজ বাড়িতে ধান ঝাড়ার মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন সরকার (২৫) নামে এক কলেজশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুজন সরকার ওই গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে এবং সাতক্ষীরা সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুজন নিজ বাড়িতে ধান ঝাড়ার মেশিনে প্লাগ সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুজনকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি একটি দুর্ঘটনা হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন