ঢাকা নিউজ

গফরগাঁওয়ে পরিত্যক্ত রাইস মিল থেকে ৫৩ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ৪

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি পরিত্যক্ত রাইস মিল থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা সবাই গফরগাঁও ইউনিয়নের নামা উথুরী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে নামা উথুরী গ্রামে জয়নাল আবেদিনের একটি পরিত্যক্ত টিনশেড রাইস মিলে অভিযান চালানো হয়। সেখানে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের বস্তায় রাখা ৩০ কেজি ওজনের মোট ৫৩ বস্তা চাল পাওয়া যায়। অভিযানের শুরুতে নজরুল ইসলাম নামে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ভোররাতে পলাশ, একেএম বছির উদ্দিন আহম্মেদ সোহেল এবং মো. সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুল হাসান জানিয়েছেন, জব্দ করা এই চালগুলো ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত নয়। ধারণা করা হচ্ছে, একশ্রেণির অসাধু চক্র ব্যক্তিগত লাভের আশায় বিভিন্ন উপকারভোগীদের কাছ থেকে সরকারি এই চাল কিনে অবৈধভাবে মজুত করেছিল।

এই ঘটনায় গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত চারজনকেই সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থ রক্ষায় সরকারি চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

গফরগাঁওয়ে পরিত্যক্ত রাইস মিল থেকে ৫৩ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি পরিত্যক্ত রাইস মিল থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা সবাই গফরগাঁও ইউনিয়নের নামা উথুরী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে নামা উথুরী গ্রামে জয়নাল আবেদিনের একটি পরিত্যক্ত টিনশেড রাইস মিলে অভিযান চালানো হয়। সেখানে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের বস্তায় রাখা ৩০ কেজি ওজনের মোট ৫৩ বস্তা চাল পাওয়া যায়। অভিযানের শুরুতে নজরুল ইসলাম নামে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ভোররাতে পলাশ, একেএম বছির উদ্দিন আহম্মেদ সোহেল এবং মো. সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুল হাসান জানিয়েছেন, জব্দ করা এই চালগুলো ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত নয়। ধারণা করা হচ্ছে, একশ্রেণির অসাধু চক্র ব্যক্তিগত লাভের আশায় বিভিন্ন উপকারভোগীদের কাছ থেকে সরকারি এই চাল কিনে অবৈধভাবে মজুত করেছিল।

এই ঘটনায় গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত চারজনকেই সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থ রক্ষায় সরকারি চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ