রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে একটি উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এই অভিযানে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি এবং ড্রোনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়েছে। বুধবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন মো. ইমরান চৌধুরী, মো. মোস্তাকিম চৌধুরী, রিপন হোসেন শেখ ও আবু বক্কর। মঙ্গলবার রাত ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানার তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে প্রথমে ইমরান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে তার ছোট ভাই মোস্তাকিম চৌধুরীকে গ্রেফতার করা হয়।
সবশেষ তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা থেকে ডিবি-রমনা বিভাগের সদস্যরা রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেফতার করেন। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, ডিভিআর, ড্রোন ও এর যন্ত্রাংশ, মাল্টিফাংশনাল চার্জার, মেটাল ডিটেক্টর, ল্যাপটপ এবং উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট বই উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন