ঢাকা নিউজ

প্রধানমন্ত্রী ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বিনিময়

ছবি : সংগৃহীত

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে পার্বত্য বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং ড. সুকোমল বড়ুয়া উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে পার্বত্য বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং ড. সুকোমল বড়ুয়া উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ