পাবনার ঈশ্বরদী ইপিজেডে বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন কর্মরত শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী কারখানা থেকে বেরিয়ে এই আন্দোলনে যোগ দেন। শ্রমিকরা বর্ধিত ভাড়া দ্রুত প্রত্যাহারের পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই যাতায়াত ভাড়া বাবদ ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অথচ দীর্ঘ সময় হাড়ভাঙা খাটুনি করলেও তাদের বেতন বাড়ানো হয়নি। অল্প বেতনের টাকা থেকে বাড়তি ভাড়া দেওয়া অসম্ভব উল্লেখ করে তারা জানান, বর্ধিত ভাড়া প্রত্যাহার ও বেতন-বোনাস বৃদ্ধি না করা পর্যন্ত আন্দোলন চলবে। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানিয়েছেন, পরিবহন ভাড়া নিয়ে অসন্তোষ থেকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালকের (জিএম) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন