ঢাকা নিউজ

মৌলভীবাজারে ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ লজেন্স ও বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী জব্দ করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ভারতীয় পণ্য নিয়ে মৌলভীবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়ার জন্য আসছিল। তল্লাশির সময় পিকআপ ভ্যানে থাকা মুরগির খাঁচার নিচ থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের লজেন্স ও বিভিন্ন কসমেটিক উদ্ধার করা হয়।

এই ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে আনার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬

মৌলভীবাজারে ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

মৌলভীবাজারে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ লজেন্স ও বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী জব্দ করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ভারতীয় পণ্য নিয়ে মৌলভীবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়ার জন্য আসছিল। তল্লাশির সময় পিকআপ ভ্যানে থাকা মুরগির খাঁচার নিচ থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের লজেন্স ও বিভিন্ন কসমেটিক উদ্ধার করা হয়।

এই ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে আনার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ