ঢাকা নিউজ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলার সীমান্ত এলাকাগুলোতে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বদ্ধপরিকর।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরদারি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলার সীমান্ত এলাকাগুলোতে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বদ্ধপরিকর।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরদারি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ