নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫ নং ছয়ানী ইউনিয়নের তৈয়বপুর ৮ নং ওয়ার্ডের হোবনতলা মাঠে 'সুমাইয়া স্মৃতি প্রাইজ মানি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট'-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৫ নং ছয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন থানা কৃষকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং ছয়ানী ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন সহেল, সাবেক ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী এবং তৈয়বপুর ৮ নং ওয়ার্ডের যুবদলের সভাপতিসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের উদ্বোধনী প্রথম ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ৫ নং ছয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন এবং মোহাম্মদ কামাল উদ্দিনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন