দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জারি করা হয়।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে।
ঝড়ো আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন