জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার বাবা এবং বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। শুক্রবার দিবাগত মধ্যরাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় লিভারজনিত জটিলতায় মাত্র ৩১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা।
মেয়ের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে কায়সার হামিদ লেখেন, তার প্রাণপ্রিয় আদরের মেয়ে ওপারে চলে গেছে। এই দুঃসময়ে যারা পাশে ছিলেন, দোয়া ও সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাইকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন এবং আল্লাহর কাছে তার বেহেশত নসিবের প্রার্থনা জানান।
পরবর্তী আরেকটি পোস্টে ব্যথিত হৃদয়ে কায়সার হামিদ উল্লেখ করেন, জন্ম-মৃত্যু আল্লাহর হাতে এবং মহান আল্লাহ হয়তো তার মেয়েকে আর কষ্ট দিতে চাননি বলেই নিজের রহমতের ছায়ায় নিয়ে গেছেন। অত্যন্ত সরল, খোলা মনের ও হাসিখুশি কারিনা কায়সারের এই অসহনীয় অকাল মৃত্যুর শোক যেন তার পরিবার, অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ধৈর্যের সাথে সহ্য করতে পারেন, সেই তৌফিকও কামনা করেন তিনি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন