ঢাকা নিউজ

চট্টগ্রামে ছেলের আঘাতে বাবার মৃত্যু, ছেলে গ্রেফতার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছেলের মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ছেলের কিল-ঘুসি ও লাথির আঘাতে আবু আহম্মদ ডিলার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক নিয়ে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে ছেলের প্রতিনিয়ত বাকবিতণ্ডা হতো। গতকালও কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত ছেলে মিলন তার বাবাকে কিল-ঘুসি এবং তলপেটে লাথি মারলে ঘটনাস্থলেই সত্তর বছর বয়সী ওই বৃদ্ধের মৃত্যু হয়। পরে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে এবং শনিবার (১৬ মে) সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

চট্টগ্রামে ছেলের আঘাতে বাবার মৃত্যু, ছেলে গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছেলের মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ছেলের কিল-ঘুসি ও লাথির আঘাতে আবু আহম্মদ ডিলার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক নিয়ে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে ছেলের প্রতিনিয়ত বাকবিতণ্ডা হতো। গতকালও কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত ছেলে মিলন তার বাবাকে কিল-ঘুসি এবং তলপেটে লাথি মারলে ঘটনাস্থলেই সত্তর বছর বয়সী ওই বৃদ্ধের মৃত্যু হয়। পরে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে এবং শনিবার (১৬ মে) সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ