ঢাকা নিউজ

সৌদি আরব পৌঁছেছেন ৫৮ হাজার হজযাত্রী, মৃত ১৫

ছবি : সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত পর্যন্ত মোট ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজের ২৮তম দিনের বুলেটিন অনুযায়ী, মোট ১৫০টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব পৌঁছানো এই হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৯০৩ জন গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে তাদের পরিবহন করা হয়েছে।

এদিকে হজ পালনে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হলেও জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর কোটা রয়েছে ৭৮ হাজার ৫০০ জন। গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজযাত্রীদের সৌদি যাত্রার প্রথম ফ্লাইট আগামী ২১ মে পর্যন্ত চলবে এবং হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুনের মধ্যে শেষ হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

সৌদি আরব পৌঁছেছেন ৫৮ হাজার হজযাত্রী, মৃত ১৫

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত পর্যন্ত মোট ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজের ২৮তম দিনের বুলেটিন অনুযায়ী, মোট ১৫০টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব পৌঁছানো এই হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৯০৩ জন গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে তাদের পরিবহন করা হয়েছে।

এদিকে হজ পালনে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হলেও জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর কোটা রয়েছে ৭৮ হাজার ৫০০ জন। গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজযাত্রীদের সৌদি যাত্রার প্রথম ফ্লাইট আগামী ২১ মে পর্যন্ত চলবে এবং হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুনের মধ্যে শেষ হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ