জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উদ্যোগে প্রণীত হরমুজ প্রণালি সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছে চীন। প্রস্তাবটি উপযুক্ত সময় ও বিষয়বস্তুর নয় বলে মন্তব্য করে এটি পাস হলে তা কোনো সুফল বয়ে আনবে না বলেও ইঙ্গিত দিয়েছে বেইজিং। জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং বর্তমান পরিস্থিতিতে বিষয়বস্তু ও সময়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে উভয় পক্ষকে আন্তরিক ও গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
ইরানকে হরমুজ প্রণালিতে হামলা ও মাইন স্থাপন বন্ধ করার আহ্বান জানিয়ে তৈরি এই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভোটে উঠলে রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে কূটনীতিকরা জানিয়েছেন। এর আগেও গত মাসে যুক্তরাষ্ট্র-সমর্থিত একই ধরনের একটি প্রস্তাব ভেটো দিয়ে বাতিল করেছিল চীন ও রাশিয়া। সে সময় দেশ দুটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, প্রস্তাবটি ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট।
চীনের রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়েছেন যে, বর্তমান এই সংকটময় অবস্থায় জোরপূর্বক প্রস্তাব পাস করা কোনোভাবেই সহায়তার উপাদান হবে না। বরং এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উভয় পক্ষকে একত্রিত করে একটি দায়িত্বশীল ও ফলপ্রসূ আলোচনায় বসানো।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন