দুই দেশের চলমান আলোচনা মূলত ‘বিশ্বাস সংকটে’ ভুগছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করার সব কারণই ইরানের আছে, কিন্তু ইরানকে বিশ্বাস করার যথেষ্ট কারণ আমেরিকানদের রয়েছে। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই মূলত যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিয়েছে।
আমেরিকানদের প্রতি বিন্দুমাত্র আস্থা না থাকাই যেকোনো কূটনৈতিক প্রচেষ্টার পথে সবচেয়ে বড় বাধা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তীব্র উত্তেজনা ও বৈরিতার মধ্যেও বর্তমানে একটি ‘নড়বড়ে’ যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, কারণ ইরান কূটনীতিকে একটি সুযোগ দিতে চায়। তার মতে, ইরান-সংক্রান্ত কোনো সমস্যারই সামরিক সমাধান নেই।
তিনি আরও বলেন, ইরান কখনো চাপ বা হুমকির কাছে মাথা নত করেনি এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলেছে। তারা বারবার ইরানকে পরীক্ষা করেছে উল্লেখ করে তিনি জানান, ইরানের জনগণ শুধু সম্মানের ভাষারই জবাব দেয়।
এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভারতের ভূমিকা প্রসঙ্গে আরাগচি বলেন, এ ক্ষেত্রে নয়াদিল্লি আরও বড় ভূমিকা রাখতে পারে এবং ভারতের যেকোনো গঠনমূলক ভূমিকাকেই তারা স্বাগত জানাবেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন