আমরা ক্ষমতায় আসার পর একটা একটা করে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি এবং কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে তবে ইনশাল্লাহ তা অবশ্যই বাস্তবায়ন হবে বলে স্পষ্ট আশ্বাস দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপিকে জনগণের দল হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই দলটি শুধু জনগণের কল্যাণে কাজ করে এবং নির্বাচনে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে, যার জন্য জনগণকে ধৈর্য ধরে পাশে থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে কৃষকদের উন্নয়নের যে অঙ্গীকার করা হয়েছিল, তা রক্ষায় সরকার গঠনের মাত্র ১০ দিনের মধ্যেই ১২ লাখ কৃষকের কৃষিঋণ সম্পূর্ণ মওকুফ করে দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা থেকে প্রচুর পরিমাণে কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হওয়ার বিষয়টি বিবেচনা করে এবং স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।
বিগত সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও গুলি চালিয়েছে এবং মানুষের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, যার ফলে দেশের অর্থনীতি বর্তমানে অত্যন্ত চাপে রয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে, জনগণের চাওয়া অনুযায়ী সবকিছুই বাস্তবায়ন করা হবে।
জনগণই বিএনপির আসল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং 'করব কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ' স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও সংসদ সদস্যগণ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন