বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ও মেঘনা উপজেলার পথে পথে রাজসিক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ। শনিবার সকালে ঢাকা থেকে চাঁদপুরে সরকারি সফরে যাওয়ার পথে দাউদকান্দি ও মেঘনা উপজেলার ২০ কিলোমিটার এলাকার কমপক্ষে ৮টি স্পটে দলীয় নেতাকর্মী ও উৎসুক জনগণের ঢল নামে। মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীরা এ সময় দেশের প্রধানমন্ত্রীকে স্বতঃস্ফূর্ত অভিবাদন জানান।
সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা-১ আসনের ভাটেরচরে এসে পৌঁছালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে মেঘনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রিয় নেতা তারেক রহমানকে বিপুলভাবে সংবর্ধনা দেন। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও উচ্ছ্বসিত জনগণকে অভিনন্দিত করেন।
পরবর্তীতে দাউদকান্দি সেতু টোলপ্লাজা এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম জানান কুমিল্লা-১ আসনের এমপি ও দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। সেখানে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীও হাত নেড়ে স্বতঃস্ফূর্ত জনতার অভিনন্দনের জবাব দেন।
এছাড়া দাউদকান্দি বিশ্বরোড, শহীদনগর, গৌরীপুর, রায়পুর এবং ইলিয়টগঞ্জেও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। এসব স্পটে সংবর্ধনা কর্মসূচিতে দাউদকান্দি ও মেঘনা উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ সারির বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় দাউদকান্দি উপজেলা, পৌর ও মেঘনা উপজেলা বিএনপির নেতাকর্মী, সমর্থকসহ সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ বার্তা দিয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি এবং ড. খন্দকার মারুফ হোসেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন