ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। শনিবার (১৬ মে) দাউদকান্দি সদরে উপজেলা প্রশাসন আয়োজিত দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনভাবে ব্যাপক উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ করেছিলেন এবং বেগম খালেদা জিয়া গণতন্ত্র সুসংহত করে সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছিলেন, তাদের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানও একইভাবে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। বর্তমান ও আগামীর রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বপ্ন পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে এবং প্রধানমন্ত্রীর হাত ধরেই আগামীতে দেশ দ্রুত এগিয়ে যাবে।
বিএনপির এই প্রবীণ নেতা জানান, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অসহায়, দুস্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন, যার অংশ হিসেবে আজ চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে দাউদকান্দি থেকে লাইভে যুক্ত হয়ে গোয়ালমারী ইউনিয়নের ৫৮৭ জন দুস্থ নারী ফ্যামিলি কার্ডের টাকা পেয়েছেন। এছাড়া তারেক রহমান কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার প্রবর্তিত খাল খনন কর্মসূচি আবারও চালু করেছেন, যার মাধ্যমে তিনি আপামর জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা উপ-পরিচালক নূরুল ইসলাম পাটোয়ারী, এসিল্যান্ড রেদওয়ান ইসলাম ও দাউদকান্দি থানার ওসি এমএ বারী।
অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, বিএনপি নেতা একেএম শামসুল হক এবং দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন