সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে, তা আজ রোববার সন্ধ্যায় জানা যাবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আগেই নিশ্চিত করেছে যে, রোববার সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।
এর আগে গত শুক্রবার সৌদি আরবের সর্বোচ্চ আদালত রোববার সাধারণ মানুষকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। সৌদির সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে যেন দেশে গঠিত চাঁদ দেখা কমিটিকে দ্রুত অবহিত করেন।
আজ রোববার সৌদি আরবে জিলকদ মাসের ২৯তম দিন এবং এদিন সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে, যার ফলে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে আজ সৌদির আকাশে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সে হিসেবে একদিন পিছিয়ে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৮ মে।
এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যসহ অধিকাংশ ইসলামি দেশগুলোয় আজ জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল থেকে টেলিস্কোপের মাধ্যমে এবং মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ অংশে খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী আগামী সোমবার জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। এই হিসাব বিবেচনা করে আগামী বুধবার অর্থাৎ ২৭ মে সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন