ঢাকা নিউজ

প্রতিটি খাতে উন্নয়নমূলক কাজ করছে সরকার

প্রতিটি খাতে উন্নয়নমূলক কাজ করছে সরকার
ছবি : সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি খাতে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং তাদের মূল লক্ষ্য মানুষের মূল্যবোধ, সম্মান ও অধিকার নিশ্চিত করা। রোববার রাজধানীর শ্যামলীতে এসওএস চিলড্রেন ভিলেজেস এর ৫৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি সব সময় ভালো কিছুর সাথে, দেশের মঙ্গলের সাথে এবং মানুষের সাথে থাকতে অভ্যস্ত, তাই তাদের কাছে সবার আগে বাংলাদেশ। এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ গত ৫৫ বছর ধরে দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারগুলোর জন্য আশা ও সহানুভূতির প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে এবং পরিবারভিত্তিক যত্ন ও শিশু সুরক্ষায় সংস্থাটির এই প্রতিশ্রুতির কথা বাংলাদেশ সরকার গভীরভাবে মূল্যায়ন করে।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, যৌথ পরিবারের বাইরে মায়া, মমতা, স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় হওয়ার মতো একটি আদর্শ প্রতিষ্ঠান হলো এসওএস চিলড্রেনস ভিলেজেস। প্রকৃত জাতীয় উন্নয়ন তখনই সম্ভব যখন সবচেয়ে সুবিধা বঞ্চিত শিশুদের বিকশিত হওয়ার সুদৃঢ় ভিত্তি গড়ে দেওয়া যায় এবং সুবিধাবঞ্চিত তরুণদের স্বাধীন ও দেশের অবদানকারী নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন দীর্ঘমেয়াদি সেবার মডেল তৈরি করার জন্য তিনি এই সংস্থাকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ অত্যন্ত গর্বের সাথে এর প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে, যার মাধ্যমে দেশজুড়ে সুবিধাবঞ্চিত শিশু, তরুণ ও পরিবারের সেবা, যত্ন, সুরক্ষা এবং ক্ষমতায়নে সংস্থাটির সুদীর্ঘ ৫৫ বছরের গৌরবময় পথচলা পূর্ণ হলো। একই সাথে তিনি আগামীতেও এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬

প্রতিটি খাতে উন্নয়নমূলক কাজ করছে সরকার

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ