ঢাকা নিউজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় সিআইডি কর্তৃক অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৭ জুন ধার্য করেছেন আদালত। রোববার (১৭ মে) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তা দাখিল করতে পারেনি। এর ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলাটিতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা চতুর্দশবারের (১৪ বার) মতো সময় পেলেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৬ জানুয়ারি এই মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছিলেন। তবে পরবর্তীতে ১৫ জানুয়ারি মামলার বাদী তথা ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ওই চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দাখিল করেন। নারাজি আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি পুনরায় অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম 'ইনকিলাব মঞ্চ'-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তাঁর মাথা ও ডান কানের নিচের অংশে গুলি লাগলে তিনি মারাত্মকভাবে জখম হন। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এই ঘটনায় ১৪ ডিসেম্বর প্রথমে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করা হলেও হাদির মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৭ মে ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ