ঢাকা নিউজ

মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দিলেন মোদি

মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দিলেন মোদি
ছবি : সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক প্যাকেট ‘মেলোডি’ টফি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার নাম মিলিয়ে নেট দুনিয়ায় বহুল ব্যবহৃত ভাইরাল হ্যাশট্যাগ ‘মেলোডি’র প্রতি ইঙ্গিত করেই মোদি এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রী মোদি ইতালির প্রধানমন্ত্রী মেলোনির হাতে ভারতের আইকনিক ‘মেলোডি’ চকলেটের একটি প্যাকেট তুলে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি শেয়ার করে মেলোনি উপহারের জন্য ধন্যবাদ জানান এবং হাসতে হাসতে এটিকে খুব ভালো টফি বলে মন্তব্য করেন।

দুই নেতার এই মজার মুহূর্তের ভিডিওটি পোস্ট করার মাত্র এক ঘণ্টার মধ্যে নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায় এবং ব্যবহারকারীরা এটিকে ‘অনবদ্য #মেলোডি ক্রসওভার’ হিসেবে আখ্যায়িত করেন। মূলত মোদি ও মেলোনির পদবি মিলিয়ে তৈরি হওয়া এই ‘#মেলোডি’ ট্রেন্ডটি গত প্রায় তিন বছর আগে দুবাইতে কপ২৮ জলবায়ু সম্মেলনের সময় থেকে ব্যাপক জনপ্রিয়তা পায়।

অনেক ভারতীয় ব্যবহারকারীর জন্য এই মুহূর্তটি পুরোনো স্মৃতিকেও জাগিয়ে তুলেছে, কারণ পার্লে প্রোডাক্টসের তৈরি ক্যারামেল ও চকলেটের মিশ্রণের এই ‘মেলোডি’ চকলেটটি ভারতের অন্যতম চেনা একটি ব্র্যান্ড। পাঁচ দেশ সফরের কূটনৈতিক সফরের পঞ্চম ও শেষ পর্যায়ে রোমে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদি ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে এই ভাইরাল উপহারটি দেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দিলেন মোদি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ