ঢাকা নিউজ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। ৪৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত বুধবার (২০ মে) রাজ্য সচিবালয় নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার সীমান্ত এলাকার জমি হস্তান্তর করে রাজ্য সরকার।

সীমান্তের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দুই ধরনের জমি হস্তান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে:

  • সরকারি খাস জমি: ৯টি জেলা জুড়ে ছড়িয়ে থাকা মোট ৩২ একর সরকারি খাস জমি বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ব্যক্তিগত জমি: ৫টি জেলায় সীমানা প্রাচীর নির্মাণের জন্য মোট ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে।

এই ২৭ কিলোমিটার এলাকার সরকারি ও ব্যক্তিগত জমির সম্পূর্ণ আর্থিক দায়ভার ও মূল্য বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে ১ হাজার ৬ কিলোমিটারে ইতিমধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। পূর্ববর্তী সরকারের "ভোট ব্যাংক রাজনীতির" কারণে বাকি ৬০০ কিলোমিটার সীমান্তে এতদিন বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। ৪৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত বুধবার (২০ মে) রাজ্য সচিবালয় নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার সীমান্ত এলাকার জমি হস্তান্তর করে রাজ্য সরকার।

সীমান্তের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দুই ধরনের জমি হস্তান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে:

  • সরকারি খাস জমি: ৯টি জেলা জুড়ে ছড়িয়ে থাকা মোট ৩২ একর সরকারি খাস জমি বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ব্যক্তিগত জমি: ৫টি জেলায় সীমানা প্রাচীর নির্মাণের জন্য মোট ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে।

এই ২৭ কিলোমিটার এলাকার সরকারি ও ব্যক্তিগত জমির সম্পূর্ণ আর্থিক দায়ভার ও মূল্য বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে ১ হাজার ৬ কিলোমিটারে ইতিমধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। পূর্ববর্তী সরকারের "ভোট ব্যাংক রাজনীতির" কারণে বাকি ৬০০ কিলোমিটার সীমান্তে এতদিন বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ